পটুয়াখালীর কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল শিক্ষিকার সাথে
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন ওই শিক্ষক।
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে। যা নিয়ে গোটা এলাকায় তোলপাড় হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ফেসবুকে ও টেলিগ্রামে ওই শিক্ষকের অন্তত ৫ টি অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরেই সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। শুরু হয় তীব্র সমালোচনা। ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষক ভিডিও কলে অশ্লীল যৌন অঙ্গভঙ্গি প্রকাশ করছেন। এছাড়া অত্যন্ত আপত্তিকর ভাষায় বাক্য বিনিময় করেছেন তিনি। তবে ভিডিওর অপরপ্রান্তে কে ছিলেন সেটা প্রকাশ করা হয়নি। এ বিষয়ে জানতে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।
৩৬ বছরের শিক্ষিকার সাথে ভাইরাল প্রধান শিক্ষক
ভাইরাল ভিডিওগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে এবং তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। তিনি ওই ভিডিওর ব্যাপারে আইনি পদক্ষেপ নিবেন বলে জানান। এদিকে একজন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও তার এমন কর্মকান্ডে শিক্ষার্থীদের মনে দারুণ প্রভাব ফেলতে পারে বলছেন অভিভাবকরা। তাই ঘটনা সত্যতা যাচাই করে অভিযোগ প্রবাহিত হলে তাকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক একাংশ। কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, বিষয়টি লিখিতভাবে বরিশাল শিক্ষা বোর্ডে অবহিত করা হয়েছে। বোর্ড পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে।
